Main Menu

সরাইলে সড়ক দুর্ঘটনা:: মৃতের সংখ্যা বেড়ে তিন।।

[Web-Dorado_Zoom]

sarail pic 01-08-16 (2)ডেস্ক ২৪:: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ আগস্ট) দুপুরে গুরুতর সদর উপজেলার সাদেকপুর গ্রামের আহত রাফিয়া খাতুনকে (৪২) উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পর তার মৃত্যু হয়।

এরআগে সকাল সকাল পৌনে ৭টায় দুর্ঘটনাস্থলেই নিহত হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে দুধ মিয়া (৬০) ও একই গ্রামের কাশেম মিয়ার ছেলে প্রবাসী রোমান মিয়া (৩৫)।

দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সকালে সাদেকপুর গ্রাম থেকে হতাহতরা বিদেশ ফেরত স্বজনকে আনতে মাইক্রোবাসযোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সরাইলের বেড়তলায় সিলেট অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।সূত্র:: বাংলা নিউজ২৪।

পূর্বের খবর::

রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, নারী ও শিশু সহ আহত ৮





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares