Main Menu

সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিতাল সঙ্গীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য-সংগীতে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **মো. সাইফুল ইসলামের** সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি **আনিসুদ্দিন ঠাকুর**, অবসরপ্রাপ্ত অধ্যাপক **মান বর্ধন পাল**,
ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ **সঞ্জীব কুমার দেবনাথ**, **মোজাম্মেল পাঠান** এবং **দেবদাস সিংহ রায়** প্রমুখ।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মধ্যে তাঁদের সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দুই কবির সৃষ্টির বিভিন্ন দিক উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares