Main Menu

সরাইলে ভুয়া পুলিশ ও তিন কেজি মাদকসহ তিনজন আটক

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একজন ভুয়া পুলিশ পরিচয়দাতা ও তিন কেজি গাঁজাসহ দুইজন কে আটক করেছে সরাইল থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে একজন ভুয়া পুলিশ অফিসার পরিচায় দাতা ও নারীসহ দুজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
ভুয়া পুলিশ পরিচয় দাতার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে মো, আশরাফুল ইসলাম (২০)।তিন কেজি মাদক সহ আটক করা হয়, জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) ও তার সহকর্মী জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭) তারা কুট্রাপাড়া মোড় থেকে মাদক নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ভুয়া পুলিশ পরিচয় দানকারী সে কুট্রাপাড়া মোড়ে এক জায়গায় মাদক সেবন করে পুলিশ পরিচয় দিয়ে বাকবিতণ্ডা করে তখন জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয় পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares