সরাইলে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের আমতলী এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম মিয়া ও ছায়েদ মিয়ার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুইটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন,, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের আরও কয়েকটি বসতঘরে আগুন ছড়িয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয়ওদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
« বিজয়নগরে লুডু খেলার বিরোধের জেরে হামলায় একজন নিহত (Previous News)
(Next News) নাসিরনগরে ১৪ বছরের মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু »



















