Main Menu

সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন সরাইল প্রেসক্লাব সভাপতি আইয়ুব খান,সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক শেখ মো.ইব্রাহীম, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল।সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন,দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক এম মনসুর আলী, মুক্তির লড়াই এর সরাইল প্রতিনিধি দীপক দেবনাথ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সাংবাদিকেরা হচ্ছে সমাজের চতুর্থ স্তব্দ¢ ও সমাজের চোখ। সরকারি নিয়ম-নীতির মধ্যে সরাইলে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রামু উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার বাসিন্দা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares