Main Menu

শেখ হাসিনা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে, নিহত-১, আহত-৫

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সড়কে বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রস্তাবিত জায়গার সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে।
নিহতের পিতা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। এতে আরো যাত্রী ছিল। অটোরিক্সাটি দত্তখোলা নামক স্থানে অতিক্রম করার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে জিতু মিয়াসহ সবাই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একটি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares