Tuesday, May 14th, 2024
সরাইল প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর মায়ের মৃত্যুতে শোকসভা
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর মায়ের মৃত্যুতে আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১৩ মে) বাদ আছর সরাইল প্রেসক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভায় বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আইয়ুব খান, সাবেক সভাপতি মো: বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ওRead More
মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের পাশ থেকে লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মহেষপুর রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের ২১০/২ ও ২১০/৩ কিলোমিটার মহেষপুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করি। ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।’Read More
শেখ হাসিনা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে, নিহত-১, আহত-৫
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সড়কে বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রস্তাবিত জায়গার সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে। নিহতের পিতা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। এতে আরো যাত্রী ছিল। অটোরিক্সাটি দত্তখোলা নামক স্থানে অতিক্রম করার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে জিতু মিয়াসহ সবাই আহত হন। পরে গুরুতর আহতRead More



















