রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী
[Web-Dorado_Zoom]
আখাউড়া উপজেলার দেবগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ এক শোকবার্তায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর রুহের মাগফিরাত কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
« বিজয়নগরে থোকায় থোকায় ঝুলছে টক, মিষ্টি আর রসে ভরা লটকন (Previous News)



















