Main Menu

Saturday, July 4th, 2026

 

কালিকচ্ছ বাজারে সংঘর্ষের প্রভাব: লুটপাটে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, সুষ্ঠু তদন্তের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের মধ্যে টানা তিন দিনের সংঘর্ষের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। সংঘর্ষের পর বাজারের অনেক ব্যবসায়ী লুটপাটে ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে কালিকচ্ছ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মুরাদ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুরাদ সর্দারও রয়েছেন। তাঁর দাবি, সংঘর্ষের সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট হয়ে গেছে। এছাড়া মুরাদ সর্দারের পরিবারের দাবি, সংঘর্ষ-পরবর্তী একটি হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়Read More


নবীনগরে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ তিনজন আটক

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আদালতপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কালীবাড়ির সামনের প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। অভিযানে বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং সেখানে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন আদালতপাড়া এলাকার উদয় শংকর বিশ্বাসের ছেলে সাদা চাঁদ শংকর বিশ্বাস (৩৪), উপজেলার খাজানগর এলাকার কবির হোসেনের মেয়ে ইভা আক্তার (৩২)Read More


চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক আলোচনা সভা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সামাজিক সংগঠন **ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া**-এর উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম (সিরাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতিRead More


রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী

আখাউড়া উপজেলার দেবগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাRead More


বিজয়নগরে থোকায় থোকায় ঝুলছে টক, মিষ্টি আর রসে ভরা লটকন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাহাড়ঘেরা লাল মাটির বাগানগুলো এখন লটকনের ভারে নুয়ে পড়েছে। গাছের ডালজুড়ে থোকায় থোকায় ঝুলছে টক, মিষ্টি আর রসে ভরা এই মৌসুমি ফল। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার উপজেলায় লটকনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগও আশা করছে, এ মৌসুমে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর বিজয়নগর উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। উপজেলার পাহাড়ি এলাকার লাল মাটির ছায়াযুক্ত জায়গাগুলোতে সবচেয়ে ভালো ফলন মিলেছে। প্রতিটি বাগানে গাছগুলো লটকনে ভরে উঠেছে। উপজেলার চম্পকনগর, মেরাসানি, সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুরRead More


নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-নবীনগর সড়কের সাহারপাড় মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু তাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহারপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের দক্ষিণপাড়ার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আবু তাহের মিয়া তার ভাই আবুল মিয়াকে সঙ্গে নিয়ে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে সত্তর মিয়ার বাড়িতে দাওয়াতে যান। দাওয়াত শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাহারপাড় মোড়ে রাস্তা পার হওয়ার সময়Read More


This site is protected by wp-copyrightpro.com