Main Menu

ভারপ্রাপ্ত সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাকে জেলা নাগরিক সমাজের অভিনন্দন

[Web-Dorado_Zoom]

Bahar-Molla_2ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিমান সাংবাদিক, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা পাঠক নন্দিত দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সহ সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ, জহিরুল ইসলাম, মাহমুদুর রহমান মান্না, জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক ইকবাল মিয়া, সহ সাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু, হাজী মোঃ বাবুল মিয়া, আব্দুল আওয়াল শিপলু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তানিম, সোরাফুর রহমান নাঈম, রাশেদুল হাসান সুমন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক বারিন্দ্রনাথ ঘোষ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফখরুজ্জামান, সদস্য শাহজাহান মিয়া প্রমুখ। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা তাঁর মেধা আর দক্ষতায় একটি সুন্দর প্রগতিশীল আধুনিক সমাজ বির্নিমানে যে ভূমিকা রাখছেন তা প্রশংসার দাবীদার। আমরা বিশ্বাস করি তার কর্মদক্ষতা একদিন তাঁকে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকদের কাতারে নিয়ে যাবে। আলোকিত সমাজ বির্নিমানের মাধ্যমে তিনি একদিন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র হবেন। বিবৃতিতে তারা বাহারুল ইসলাম মোল্লার সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares