Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকা, নিহত ৫ লাখ-আহত ৩ লাখ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবে ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদিত এ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
জেলা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলমের পরিচালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে ৬ লাখ এবং অপর এক আহত ব্যক্তিকে ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়।
এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর বেদনা কোনো অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। তবে এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপন, চিকিৎসা ও অন্যান্য সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা করবে।
বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ফারুক আলম বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের ক্ষতিপূরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares