Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে হেফাজতের দোয়া ও আলোচনা সভা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলন ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় শহরের দারুল আরকাম মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুফতি মোবারকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাজিদুর রহমান বলেন, “২০১৩, ২০১৬, ২০২১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি।” জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীর সঞ্চালনায় বক্তারা বলেন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী র.আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী এবং সাবেক জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী ওই হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেন তারা।
বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকরের দাবি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares