ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ২টায় ভাদুঘরস্থ জেলা অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আমীর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক জোনায়েদ হাসান এবং পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভা সেক্রেটারি হাফেজ মাওলানা কাউছার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল জাতির চেতনার ভিত্তি। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা শেষে মহান ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















