Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সভাপতির বাসভবনে জোনায়েদ সাকি

[Web-Dorado_Zoom]

আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।

এ ঘোষণার পরেই জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে যান।এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি সহযোহিতা কামনা করেন। জোনায়েদ সাকি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র হিসেবে লড়বেন। তাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares