Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেন। এতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে করণীয়, মডেল মার্কেট ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিধিবিধান, স্বাস্থ্যকর বাজার ব্যবস্থাপনা এবং রাসায়নিকের ব্যবহার ও ভোজ্যতেলের সঠিক ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। মডেল মার্কেট ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় বিষয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর। স্বাস্থ্যকর বাজার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। এ ছাড়া রাসায়নিকের ব্যবহার ও ভোজ্যতেলের সঠিক ব্যবহার বিষয়ে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এ সময় ব্যবসায়ীরা খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিবিধান নিয়ে আলোচনা করেন এবং বাজার ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রশিক্ষণের মাধ্যমে বাজার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares