Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজন গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও ডিজিটাল আলামত জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার একটি সেলুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার জয় (২২) ও সালাম মিয়া (৩৫)।
র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে গোকর্ণঘাট এলাকার একটি সেলুনে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন। খবরের সত্যতা যাচাই করে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ‘R777’ নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের ব্যবহৃত স্মার্টফোন পরীক্ষা করে জুয়া সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দুইজনকে জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমন ও সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares