Main Menu

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

[Web-Dorado_Zoom]

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সন্ধ্যায় উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আকাশ শ্রীঘরের উত্তরপাড়ার আনোয়ার হোসেন ছেলে এবং স্থানীয় মাদরাসায় পড়াশুনা করত।

স্থানীয়রা জানান, চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, ‘ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares