Main Menu

বিজয়নগরে হত্যা মামলায় আ’লীগ সভাপতি দানা চেয়ারম্যান গ্রেফতার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হত্যা মামলায় মো. দানা মিয়া ভূঁইয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৯ নম্বর চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দানা মিয়া ভূঁইয়া। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দানা মিয়া ভূঁইয়া দীর্ঘদিন ধরে চরইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares