Main Menu

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরাসহ কভার্ড ভ্যান জব্দ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ছয় হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায় বিজিবি ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল। এ সময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি কভার্ড ভ্যান আটক করা হয়। পরে কভার্ড ভ্যান তল্লাশি করে ছয় হাজার কেজি ভারতীয় জিরা পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
জব্দ করা জিরা এবং কভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares