বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিদিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানে একটি মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান। বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সারুয়ার হাজারী পলাশ,সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,প্রভাষক জামাল হোসেন মৃধা, মো: ফখরিয়া প্রমুখ ।
এসময় উপস্থিত সবাই দুর্নীতি মুক্ত থাকার শপথ গ্রহণ করেন।
« সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত (Previous News)



















