Main Menu

বিজয়নগরে অবরোধ  ডেকে মাঠে নেই বিএনপি, যান চলাচল স্বাভাবিক 

[Web-Dorado_Zoom]
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে বিএনপির ডাকা অবরোধ  পালিত হয়নি। আজ মঙ্গলবার সকাল  থেকেই উপজেলার বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলে ও  ট্রাক,লোকাল বাস, প্রাইভেটকার সহ ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং ব্যাংক, বীমা, বেসরকারি  ও  সরকারী অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল ।উপজেলার কোন জায়গায় কোন  বিএনপির নেতা কর্মীকে দেখা যায়নি।
তবে জনগণের জানমালের নিরাপত্তার জন্য  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার  ভূমি মেহেদী হাসান খান শাওন এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান,সকাল থেকেই উপজেলার সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং অবরোধের সমর্থনে কাউকে মাঠে নামতে দেখা যায়নি। আর জনগণের জানমাল রক্ষা করতে পুলিশ সহ প্রশাসনের লোকজন কাজ করছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares