Main Menu

বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে র‌্যাবের জালে কুখ্যাত ডাকাত সর্দার শফিক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ প্রায় দুই মাস পলাতক থাকার পর কুখ্যাত ডাকাত সর্দার শফিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯-এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী এ তথ্য জানান। তিনি বলেন, গত ১১ মে নবীনগর উপজেলার একটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র‌্যাব-৯-এর গোয়েন্দা দলের চার সদস্যের ওপর অতর্কিত হামলা চালায় ডাকাত সর্দার শফিক ও তার সহযোগীরা। হামলায় র‌্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। পরে অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হলেও শফিক পালিয়ে যায়। পরবর্তীতে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এরপর শফিককে ধরতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকে।
র‌্যাব জানায়, প্রযুক্তিনির্ভর নজরদারির একপর্যায়ে একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে শফিকের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার দিবাগত রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের তথ্য অনুযায়ী, শফিক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের ওপর হামলা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares