Tuesday, July 14th, 2026
৪ ছেলের পাকা বাড়ি: তবু খোলা আকাশের নিচে বৃদ্ধা মা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চার ছেলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে একটি ভাঙা চৌকিতে মানবেতর জীবন কাটাচ্ছিলেন ৭০ বছর বয়সী আরেসের নেছা। টানা বৃষ্টিতে চৌকিটিও ভিজে যাওয়ায় তার দুর্ভোগ আরও বেড়ে যায়। বৃদ্ধার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তাকে ছেলের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে স্বামী হযরত আলীর মৃত্যুর পর আরেসের নেছা একাই চার ছেলে ও এক মেয়েকে লালন-পালন করেন। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের বড় করেRead More
বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে র্যাবের জালে কুখ্যাত ডাকাত সর্দার শফিক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ প্রায় দুই মাস পলাতক থাকার পর কুখ্যাত ডাকাত সর্দার শফিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯-এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী এ তথ্য জানান। তিনি বলেন, গত ১১ মে নবীনগর উপজেলার একটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র্যাব-৯-এর গোয়েন্দা দলের চার সদস্যের ওপর অতর্কিত হামলা চালায় ডাকাত সর্দার শফিক ও তার সহযোগীরা। হামলায় র্যাবের তিন সদস্যRead More



















