Main Menu

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা

[Web-Dorado_Zoom]
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ডিজিটাল হাজিরা ব্যবস্থা।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিণী সৈয়দা মাহফুজা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদা জাহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রাশেদ কবির আখন্দ, প্রধান শিক্ষক মো. আবু জামালসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন এ ব্যবস্থায় মুখমণ্ডল শনাক্ত করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি সংরক্ষণ করা হবে। এতে প্রচলিত হাজিরা পদ্ধতির পরিবর্তে প্রযুক্তিনির্ভর ও দ্রুত উপস্থিতি নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র শিক্ষকদের এ ব্যবস্থায় হাজিরা নেয়া হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এই প্রযুক্তির আওতায় আনা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares