Main Menu

পূর্ব বিরোধের জেরে কালিসীমায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

[Web-Dorado_Zoom]

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর কালিসীমায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে কালিসীমা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য আরজু মেম্বার গ্রুপের দোলা গোষ্ঠীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও তার ছেলেকে মারধর করে জেলা পরিষদের সদস্য বাবুল মিয়ার পক্ষের খানে বাড়ি ও সিরাজ আলীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও হামলায় উভয় পক্ষের দশজন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক ওসি অপারেশন মো: সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ঘটনা প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares