Main Menu

নাসিরনগরের ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত!!!

[Web-Dorado_Zoom]

FB_IMG_1469557416902নাসিরনগর সংবাদদাতাঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ এ প্রতিনিধিকে জানান, নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমটিি ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের সাংসদ মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড.মোঃ ছায়েদুল হক এমপি’ কতৃর্ক স্বাক্ষরিত কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। বাংলাদেশ ছাত্রলীগের কোন উপজেলা শাখার অনুমোদন দেয়ার এখতিয়ার শুধু জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের । সভায় সর্ব সম্মতিক্রমে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষনা করা হয়।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা ছাত্রলীগ কমিটির আহবায়ক নাছির উদ্দিন রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বর্তমান আহবায়ক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। আমরা মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড.মোঃ ছায়েদুল হক এমপি’ নেতৃত্বে যথেষ্ট শক্তিশালী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares