
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ এ প্রতিনিধিকে জানান, নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমটিি ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের সাংসদ মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড.মোঃ ছায়েদুল হক এমপি’ কতৃর্ক স্বাক্ষরিত কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। বাংলাদেশ ছাত্রলীগের কোন উপজেলা শাখার অনুমোদন দেয়ার এখতিয়ার শুধু জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের । সভায় সর্ব সম্মতিক্রমে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষনা করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা ছাত্রলীগ কমিটির আহবায়ক নাছির উদ্দিন রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বর্তমান আহবায়ক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। আমরা মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড.মোঃ ছায়েদুল হক এমপি’ নেতৃত্বে যথেষ্ট শক্তিশালী।