Main Menu

নবীনগরে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি   :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রাম থেকে  বাক্কার মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাক্কারের বাড়িতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাক্কার বহুদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। নবীনগর থানার ওসি মো.আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares