Main Menu

নবীনগরে রাতে নিখোঁজ, সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুজন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রতনপুর পূর্ব পাড়া চকবাজার এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজন মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে।

জানা গেছে, দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়া উপজেলার রতনপুর গ্রামের দিনমজুর সুজন মিয়া বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার ভোরে রতনপুর পূর্ব পাড়া চকবাজারের পাশ্ববর্তী একটি পুকুরপাড়ে সুজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকালে সুজনের শরীরে একাধিক আঘাতে চি‎‎হ্ন রয়েছে বলে জায়িছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলাম।

রতনপুর গ্রামের সুজন মিয়ার খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান জিএস রুহুল আমিন জানান, সুজনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকের মামলা রয়েছে, যা বর্তমানে চলমান। তবে আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা বেরিয়ে আসুক।

লাশ উদ্ধারের ঘটনায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares