
জানা গেছে, দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়া উপজেলার রতনপুর গ্রামের দিনমজুর সুজন মিয়া বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার ভোরে রতনপুর পূর্ব পাড়া চকবাজারের পাশ্ববর্তী একটি পুকুরপাড়ে সুজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকালে সুজনের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে বলে জায়িছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলাম।
রতনপুর গ্রামের সুজন মিয়ার খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান জিএস রুহুল আমিন জানান, সুজনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকের মামলা রয়েছে, যা বর্তমানে চলমান। তবে আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা বেরিয়ে আসুক।
লাশ উদ্ধারের ঘটনায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।