নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এড: আব্দুল মান্নান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর পৌর শহরের বাজার পরিদর্শন করেন। সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মনসুর কে সঙ্গে নিয়ে মুদীবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে এমপি এড:আব্দুল মান্নান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে।
আব্দুল মান্নান আরো বলেন, রমজানে সাধারণ মানুষের কষ্ট যেন না বাড়ে, সে জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করতে হবে। কেউ অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে, তবে আমরা চাই সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক।
« নবীনগর বালু সন্ত্রাসীদের গুলিতে ১৫ জন গ্রামবাসী আহত হওয়ার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা (Previous News)



















