Main Menu

নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর  প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শহরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একটি জশনে জুলুস বের হয়। জুলুসটি নবীনগর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারী পাইলট বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, মাওলানা শরিফ উদ্দিন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, এমদাদুল বাড়ী, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মতিন।
এ সময় বক্তারা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদে আজম। সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন করেছিলেন। বক্তারা, সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares