Main Menu

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, জাল পুড়িয়ে বিনষ্ট

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ছয়টি অবৈধ ঘের উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানা-পুলিশের সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও আনসার সদস্যরা।
অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপন করা ছয়টি ঘের বা দলকাটা উচ্ছেদ করা হয়। পাশাপাশি মাছ ধরার কাজে ব্যবহৃত ২৫টি রিং জাল জব্দ করা হয়। অবৈধ রিং জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়। পরে জব্দ করা রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নদীর মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares