Main Menu

নবীনগরে কিশোর গ্যাংয়ের উৎপাত, স্পিডবোট ঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩, ঢাকায় প্রেরণ ১

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কিশোরদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর পৌর শহরের লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা শহরের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের কয়েকজন কিশোর মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এতে শহরের ব্যস্ততম এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন—নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া এলাকার আজিজ (১৮), ৯ নম্বর ওয়ার্ডের ভোলাচং চৌধুরীপাড়া এলাকার ইসমাইল (১৯) এবং ২ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার সাইফ (১৭)।
স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হামিম (১৯), আরাফাত (১৯), আতিক সিয়াম (১৯), ইমন (১৯) ও মাহি (১৯) নামে কয়েকজনের নাম স্থানীয়ভাবে উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, উঠতি বয়সী কিশোরদের মধ্যে দলাদলি ও দেশীয় অস্ত্রের ব্যবহার এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি করছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares