Main Menu

নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জব্দ ১টি, ধ্বংস ৩টি

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং আরও তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। জব্দ ও বিনষ্ট করা মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কোনাউর ও কাইতলা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে একটি অসাধু চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে আরও তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য ও ফসলি কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং ড্রেজার ব্যবসার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares