Main Menu

নবীনগর সড়ক বাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর সড়ক বাজারে আজ রবিবার সকালে হাজী মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় বাজারের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান দুটির একটি ছিল খাবারের হোটেল অন্য টি ওয়াকসপ।

স্থানীয়রা জানান, উপজেলার কৃষ্ণনগর বাজারে আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে আগুন লাগার পর স্থানীয় একটি মসজিদের মাইকে আগুন নিবাতে আহব্বান করা হলে স্থানীয়রা ছুটে আসেন। এসময় উপস্থিত অনেকেই আহত হয়। পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। জানা যায়, আগুন লাগারপর তাৎক্ষণিকভাবে বাসিন্দারা ফায়ার সার্ভিসে স্টেশনে ফোন করলেও তারা সেটাকে আমলে নেয় নাই। পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। এসময় স্থানীয় এলাকা বাসীর দাবি আগুনে পুড়ে যাওয়া দুইটি পরিবারকে যেন সরকারি সহযোগিতা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares