Main Menu

নবীনগর পৌর সভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১১৯ কোটি ৮২লাখ ৯৩ হাজার ৭শত ৯১ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ২৯জুন মঙ্গলবার দুপুরে নবীনগর পৌরসভা মিলনায়তন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এড. শিব শংকর দাস।
বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, পৌর সভার মেয়র এড. শিব শংকর দাস, পৌরসভার সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, সভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন, কাউন্সিল, শিক্ষানুরাগী, সুধিমহলসহ সাংবাদিকরা।
উন্মুক্ত বাজেট আলোচনায় প্রশ্নের জবাবে পৌর সভার মেয়র এড. শিব শংকর দাস বলেন, বাজেটটিতে ভৌত অবকামাঠো উন্নয়ন, শহরের জলাবদ্ধতা দূরীকরণ, ময়লা আবর্জনামুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেস ব্যবস্থা ও চলাচলের জন্য রাস্তাঘাট সংস্কার এবং সম্প্রাসারণ করা হবে। একই সঙ্গে শহরকে যানজট মুক্ত রাখতে প্রদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও পৌর এলকার খাল গুলি অবমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares