Main Menu

নতুন কমিটি গঠনের দাবীতে সিএনজি মালিক ও শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

kas 24-11-15
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদর ট্যান্ড সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের মনগড়া গঠিত কমিটি বাতিল, শ্রমিকদের ১৮বছরের হিসেব প্রদানসহ নতুন কমিটি গঠনের দাবীতে মঙ্গলবার বিকালে এক মানববন্ধন করেছে সদর ট্যান্ড সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নবৃন্দ।মনগড়া কমিটি গঠনের মাধ্যমে টানা ১৮ বছর ধরে শ্রমিকদের জমানো টাকার হিসেব নিকাশ না দেওয়ায় সিএনজি শ্রমিকরা ক্ষোভে ফেঁটে ওঠে।
বক্তব্য রাখেন মো.বাচ্চু আহাম্মেদ,খন্দকার মানিক,কালাম মিয়া,সোলেমান,আবুল বাশার,বাবুল মিয়া, সেলিম মিয়া,সুমন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনকারী পূর্বের মনগড়া কমিটি বাতিল করে শ্রমিকদের হিসেব প্রদানসহ নতুন কমিটি গঠনের দাবী জানান। আর তিন শতাধিক শ্রমিকদের দাবী পূরণ না হলে মানববন্ধনকারী কঠিন কর্মসূচির হুমকি দেন। পরিশেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares