Main Menu

ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

[Web-Dorado_Zoom]

ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশের হামলা-গ্রেফতার ও আল্লামা মামুনুল হককে চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিহতের ঘোষণার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

এ ঘটনার শুক্রবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসার ছাত্ররা জেলা শহরের প্রধান সড়ক টি,এ রোড অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শহরের প্রধান সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নি সংযোগ করে।

এসময় থানাব্রীজের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৩ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares