Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নূরুনাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব, সহ সভাপতি মো. ইয়াবের হোসেন জামিল, জেলা আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. সালাউদ্দিন বাবু সহ উপজেলা মহিলা আওয়ামীলীগের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.অমর ফারুক। পরে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares