Main Menu

জন্মদিনে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত ই এম আকাশ

[Web-Dorado_Zoom]
12170982_901095899976374_950674675_o (1)
আবু হানিফ রানা::দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীদের ভালোবাসায় পালিত হলো কাতারের সর্বত্র পরিচিত প্রিয়মুখ সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ই এম আকাশের ৩০তম জন্মদিন। ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা হতেই নানা বয়সের প্রবাসীরা ভিড় করেন কাতারের নাজমায় হৈ চৈ রেস্তোরাঁর দোতলায় সুসজ্জিত হলে।
এ সময় ই এম আকাশকে জন্মদিনের শুভেচ্ছা জানান কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ঢাকা সমিতির সভাপতি শামসউদ্দীন মন্ডল, লেখক ও সাংবাদিক নুর মোহাম্মদ, রাজনীতিক নেতা আবুল কাশেম, রুহুল আমিন, চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বিএনপির পক্ষে সিরাজুল ইসলাম মোল্লা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাতার কান্ট্রি ম্যানেজার মো. মোস্তফা, আলনুর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, কাতার বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের কাতার ব্যুরো প্রধান মুসা আহমদ বখতপুরী, সাধারণ সম্পাদক ইটিভির প্রতিনিধি শহীদ হোসেন সারোয়ার, এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল হক, আবু হানিফ রানা, আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা ই এম আকাশের কর্মময় ভবিষ্যতের সাফল্য কামনা করে শুভকামনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আনুদ এয়ার কার্গোর চেয়ারম্যান মাহফুজ আহমদ. মানিক মাহির, সাগর আহমদ, ইউনুস মজুমদার, জহির, মো. সুমন, এস পি সালাহউদ্দীন, মো. মামুন, হেলাল, মানিক, মোস্তফা কামাল, ইলিয়াস। এম এ সালামের সঞ্চালনায় এ সময় সামাজিক ও রাজনীতিক নেতারা ই এম আকাশকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের আয়োজক ছিল টপ সিক্রেট গ্র“প, মারজান আলজাজিরা টেইলার্স, আলওয়াছাব ট্রেডিং, হৈ চৈ রেস্তোরাঁ, টোকিও স্যাটসহ অন্যান্য প্রতিষ্ঠান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares