Main Menu

চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আলমগীর হোসেন অপু আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ২৭ জুলাই মামলাটি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আলমগীর হোসেন একজনকে চেক দিয়েছিলেন। ওই চেকে পর্যাপ্ত অর্থ না থাকায় মামলা করা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আলমগীর হোসেন আখাউড়া পৌর এলাকার কুমারপাড়া রেলওয়ে কলোনির বাসিন্দা। তিনি ‘সি-১১৩৮/ই সিপাহি’ হিসেবে আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে কর্মরত।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares