কসবায় সৈয়দাবাদ গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ ॥ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ আতাউল্লাহ ভ’ইয়ার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে পাড়া ও মহল্লার ধানের শীষের গ্রামের প্রবীণ সাদেকুল হক ভ’ইয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী বিএনপি নেতা আরিফুল হক সোহাগ, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি প্রবাসী কল্যান সম্পাদক মনিরুল ইসলাম বাক্কু, বিএনপি নেতা প্রকৌশলী আয়াত উল্লাহ ভ’ইয়া, আশিক উল্লাহ ভ’ইয়া, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি আতাউল্লা ভ’ইয়া, বিনাউটি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক কাওসার ভ’ইয়া, সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাপেল রানা, সুপ্রীম কোর্টের এডভোকেট শফিউল আলম মোল্লা, জেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভ’ইয়া, সদস্য সচিব আল আমিন ভুইয়া, বিএনপি নেতা মারুফ আহমেদ, ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালন কমিটির সভাপতি মহিবুল্লাহ ভূইয়া, সাধারন সম্পাদক আইয়ুব খান, ছাত্রদল নেতা জুয়েল আহমেদ ও বিএনপি নেতা ইসমাইল খান প্রমুখ।
সৈয়দাবাদ আদর্শ সরকারী কলেজ ছাত্রদল শাখা সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠকে পরামর্শমুলক বক্তব্য রাখেন, মোঃ আতাউল্লাহ ভ’ইয়া, মুজিবুর রহমান ভ’ইয়া, কাওসার ভ’ইয়া, মিজানুর রহমানা ভ’্ইয়া, সাইফুল ইসলাম কিরন, হানিফ মিয়া, হেলাল ভ’ইয়া ও শাহ আলম মোল্লাসহ অন্যরা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুফিকুর রহমান একজন ভাল মানুষ। তিনি দীর্ঘদিন ধরে তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি চাকুরী জীবন থেকে এলাকায় বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে আসছেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় এলাকার উন্নয়নসহ কসবা-আখাউড়ায় অনেক বেকার যুবকদের চাকুরী দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা মুশফিকুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি বিজয়ী হলে এলাকার আরও উন্নয়ন করার সুযোগ পাবে। তাই ১২ তারিখ মুশফিকুর রহমানকে জয়যুক্ত করে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা।
« নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ (Previous News)



















