Main Menu

কসবায় খাটের নিচে গর্তে লুকানো ছিল ২৬৪ কেজি গাঁজা, উদ্ধার করল র‍্যাব

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে গর্ত করে লুকিয়ে রাখা ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার রাসেল মিয়া মাহিন (২০) কসবা পৌরশহরের বিশালাবাড়ি এলাকার মো. আব্দুর রউফ মিয়ার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র্যাব-৯ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সিপিবি-১ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান।
তিনি জানান, শুক্রবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে চকবস্তা রেল লাইনের পূর্ব পাশে মো. ফুরকান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় মো. তানভীর নামে অপর এক মাদককারবারি পালিয়ে যায়। Emergency Services
তিনি আরও জানান, পরে রাসেল মিয়ার তথ্য মতে ফুরকান মিয়ার পরিত্যক্ত টিনের ঘরের খাটের নিচে গর্ত করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাটের বস্তার ভিতর থেকে ২৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares