Main Menu

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে — মোঃ জহিরুল হক খোকন জহির

[Web-Dorado_Zoom]

apcপ্রেস বিজ্ঞপ্তি:: শনিবার সকাল ১০টায় শিমরাইলকান্দি দাসপাড়াস্থ শিমরাইলকান্দি (দঃ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপদেষ্টা হাজী আব্দুল আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী তোফায়েল আজম কিন্ডারগার্টেনের পরিচালক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। বিদ্যালয়ের নির্বাহী পরিচালক হাজী হাবিবুর রহমান রতনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এবি এম মোমিনুল হক, এডঃ আব্দুর রহিম গোলাপ, আনার হোসেন আনার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মোঃ জহিরুল হক খোকন খোকন বিভিন্ন সরকারী স্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি সুযোগ পাওয়া অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নতকরণসহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নতর করার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক শিক্ষিকার পাশাপাশি মা এবং পরিবারই হল সন্তানকে নৈতিকতা সম্পন্ন পরিপূর্ণ সুশিক্ষিত মানুষ করে গড়ে তুলার প্রধান কারিগর। তিনি আধুনিক প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে মন্দ দিকের কুপ্রভাব থেকে এবং নেশার ছোবল থেকে বাচিয়ে রাখার জন্য অভিবাবকদের প্রতি তীক্ষè দৃষ্টি রাখারও জোরালো আহবান জানান।
আলোচনা পর্ব শেষে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares