
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মোঃ জহিরুল হক খোকন খোকন বিভিন্ন সরকারী স্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি সুযোগ পাওয়া অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নতকরণসহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নতর করার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক শিক্ষিকার পাশাপাশি মা এবং পরিবারই হল সন্তানকে নৈতিকতা সম্পন্ন পরিপূর্ণ সুশিক্ষিত মানুষ করে গড়ে তুলার প্রধান কারিগর। তিনি আধুনিক প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে মন্দ দিকের কুপ্রভাব থেকে এবং নেশার ছোবল থেকে বাচিয়ে রাখার জন্য অভিবাবকদের প্রতি তীক্ষè দৃষ্টি রাখারও জোরালো আহবান জানান।
আলোচনা পর্ব শেষে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।