Main Menu

আখাউড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রি রশিদ না দেওয়ার দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, তন্তর বাজার এলাকায় বেশি দামে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাজ ট্রেডিং কর্পোরেশনকে এক লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিকস কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযানকালে দেখা যায় সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রি করছিল এই দুই প্রতিষ্ঠান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares