Main Menu

গ্রেফতারের চেষ্টা হলে সুইসাইড করবো ; RAB পুলিশকে এরশাদ

[Web-Dorado_Zoom]

ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমাকে গ্রেফতারের চেষ্টা হলে আত্মহত্যা করবো।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সরকার কোনো চালাকি করার চেষ্টা করলে আত্মহনন করবো।

বুধবার রাত সোয়া এগারটার দিকে নিজের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এ হুমকি দেন তিনি।

এরশাদ বলেন, সরকার যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করে তাহলে আমি সুইসাইড করবো।

তিনি বলেন, গোয়েন্দা বাহিনীর লোকজন এসেছিলো আমার কাছে। তাদেরকেও একই কথা বলেছি। বলেছি, তোমরা যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো, তাহলে আমার পিস্তলে ৪টি গুলি লোড আছে, সেগুলো দিয়ে সুইসাইড করবো। কিন্তু তোমাদের সঙ্গে যাবো না।
গ্রেফতারের চেষ্টা আত্মহত্যার হুমকী এরশাদের- রাত সোয়া ১১ টায় সাংবাদিকদের জানাচ্ছেন

গ্রেফতারের চেষ্টা আত্মহত্যার হুমকী এরশাদের- রাত সোয়া ১১ টায় সাংবাদিকদের জানাচ্ছেন

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, আমাকে গ্রেফতারের চেষ্টা চলছে, জানি না কী হয়। আমি মরতে রাজি আছি, তবে মত পরিবর্তন করতে পারবো না। নিউজ ইভেন্ট






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares