Main Menu

Friday, October 16th, 2026

 

অসচ্ছল ও দুস্থদের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ

দুস্থ ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফেরানোর প্রত্যয়ে পাশে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। অনুদান প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পৌর এলাকার পুনিয়াউটস্থ সংসদ সদস্যের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক অসচ্ছল মানুষের হাতে বিশেষ আর্থিক অনুদানের এ অর্থ তুলে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধানRead More


বিজয়নগরে ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে বিক্ষুব্ধদের হামলা

বিজয়নগরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই গ্রামবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগে জহির মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জহির মিয়া পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়া দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদকের সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা মো. সরল খান অভিযোগ করেন, জহিরেরRead More


এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ

প্রতিবেদনটি লিখেছেন উজ্জ্বল চক্রবর্তী : ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ও রোমহর্ষক হত্যাকাণ্ড নিদারাবাদের সাত খুন। জমিজমা দখলের লোভে প্রথমে শশাঙ্ক দেবনাথকে হত্যা করা হয়। এর দুই বছর পর খুন করা হয় তাঁর স্ত্রী বিরজাবালা দেবনাথ ও পাঁচ সন্তানকে। হত্যার পর ছয়জনের লাশ টুকরো করে দুটি লোহার ড্রামে ভরে চুন ও লবণ দিয়ে ডুবিয়ে রাখা হয় ধুপাজুড়ি বিলে। একপর্যায়ে বিলের পানিতে ভেসে ওঠে দুর্গন্ধযুক্ত তেল। সেখান থেকেই বেরিয়ে আসে নৃশংস হত্যাকাণ্ডের খবর। তবে শশাঙ্ক দেবনাথের লাশ আজও পাওয়া যায়নি। ১৯৮৭ সালের ১৬ অক্টোবর ওই পরিবারের কর্তা শশাঙ্ক দেবনাথকে অপহরণ করে হত্যাRead More


কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি শুরু, উচ্ছ্বসিত স্থানীয়রা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কসবা স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা। এ সময় স্টেশন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের ধারণা, ট্রেনটিকে বরণ করতে কসবা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হন। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশনে আসেন। ট্রেনটি পৌঁছানোর পর উচ্ছ্বসিত অনেকেই এর সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন। এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী মহানগর প্রভাতীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্টেশনমাস্টারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান ও টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল আহত হয়েছেন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেন থেকে নামা যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন টিসি সঞ্জিত মণ্ডল। ১ নম্বরRead More


বিজয়নগরে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, এমপির বহরের পেছনের গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় আব্দুল আজিজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে বিজয়নগরে একটি দলীয় সভায় অংশ নেন। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরেরRead More


নবীনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের পূর্বপাড়ার খাইরুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ রোকসানা খাতুন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ইসিজি করার পর চিকিৎসকRead More


সরাইলে আটক করতে গিয়ে মাদক কারবারির কামড়ে দুই পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারি হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের সময় তার কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক শাকিব মিয়া (৩০) উপজেলার পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, শাকিবকে আটকের চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের কামড়ে আহত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আহত দুই পুলিশ সদস্য সরাইলRead More


This site is protected by wp-copyrightpro.com