Main Menu

Sunday, October 11th, 2026

 

আখাউড়ায় মেরামতের ছয় ঘণ্টার ব্যবধানে ফের সিগন্যালিং ক্যাবল চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ফের সিগন্যালিং ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে আখাউড়া বাইপাস স্টেশনের কাছে দুটি সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সরাসরি সিগন্যালের পরিবর্তে বিকল্প পদ্ধতি ‘পাইলটিং’-এর মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে আখাউড়া বাইপাস স্টেশনের কিলোমিটার ২০৪/৫-এর কাছে টি-১ স্পেশাল গেটসংলগ্ন দ্বিতীয় সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবল চুরি হয়। একই রাতে কিলোমিটার ২০৩/৯-এর কাছে এ-১ সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবলও কেটে নিয়েRead More


শঙ্খ-উলুধ্বনি ও আগমনী গানে মুখর ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় দুর্গোৎসবের সূচনা

শঙ্খধ্বনি, উলুধ্বনি আর আগমনী গানে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পূজামণ্ডপ। মহালয়ার মধ্য দিয়ে শনিবার (১০ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। দেবীপক্ষের আগমনী বার্তায় মেতে উঠেছেন ভক্তরা। শনিবার ভোরে শহরের শিববাড়ি এলাকার পুষ্পাঞ্জলি সংসদ পূজামণ্ডপ এবং মধ্যপাড়া রাধামাধব মন্দিরে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র চণ্ডীপাঠ, আগমনী সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আমন্ত্রণ জানান ভক্তরা। অনুষ্ঠানে সনাতনী শিল্পগোষ্ঠীর শিল্পীরা দেবীর আগমনী গান পরিবেশন করেন। তাঁদের সুরে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবি পরে বিভিন্ন বয়সী ভক্তরা অনুষ্ঠানেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রুফটপ সোলার স্থাপনবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল জেলা পরিষদের সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো আটটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের পুনিয়াউটে সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণRead More


গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে..ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বর আর মোদী বিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের রক্তের মধ্যদিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। যার ধারাবাহিকতায় ২৪ এর জুলাই আন্দোলনে বহু রক্ত, আর্তনাদ আর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ৩৬শে জুলাইয়ের মাধ্যমে স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়। অথচ এই নতুন স্বাধীনতার নাম শুনলে বর্তমান সরকার ও বিএনপির কিছু নেতাদের গাত্রদাহ হয়। তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com